বেশিরভাগ ব্যবসার গ্রাহকের তালিকা আগে থেকেই একটি স্প্রেডশিটে থাকে — দোকানের সফটওয়্যার থেকে নেওয়া এক্সেল ফাইল, গুগল শিট বা CSV। GotiSMS-এ নম্বরগুলো আবার টাইপ করতে হয় না। ফাইলটি আপলোড করলেই নম্বরগুলো পড়া ও যাচাই হয়ে যায়, আর কয়েক মিনিটেই এসএমএস পাঠানো যায়।
কোন ফাইল আপলোড করা যায়
- .xlsx — এক্সেল, গুগল শিট থেকে ডাউনলোড করা ফাইল
- .xls — পুরোনো এক্সেল ফাইল
- .csv — যেকোনো সফটওয়্যার থেকে এক্সপোর্ট করা যায়
আপলোড বক্সের নিচে Sample: CSV · Excel থেকে নমুনা ফাইল ডাউনলোড করে নিতে পারেন।
ফাইল কীভাবে সাজাবেন
নিয়ম একটাই: মোবাইল নম্বর থাকবে প্রথম কলামে। আপলোড শুধু প্রথম কলাম থেকে নম্বর পড়ে। পাশের কলামে নাম বা নোট থাকলে কোনো সমস্যা নেই, সেগুলো উপেক্ষা করা হয়।
| Mobile Number | Name |
|---|---|
| 01712345678 | নুসরাত জাহান |
| 1812345678 | রফিকুল ইসলাম |
| 8801912345678 | আয়েশা সিদ্দিকা |
প্রথম সারিতে "Mobile Number" বা "Phone" এর মতো শিরোনাম থাকলে সেটি নিজে থেকেই বাদ দেওয়া হয়।
কোন কোন ফরম্যাটের নম্বর চলে
01712345678— সাধারণ ১১ ডিজিটের নম্বর1712345678— এক্সেল শুরুর শূন্য মুছে দিলে যা থাকে8801712345678বা+8801712345678— কান্ট্রি কোডসহ- বাংলা অঙ্কে লেখা নম্বর, যেমন
০১৭১২৩৪৫৬৭৮ - স্পেস, ড্যাশ বা ব্র্যাকেট থাকলে সেগুলো বাদ দিয়ে পড়া হয়
একই নম্বর দুইভাবে লেখা থাকলেও গ্রাহক একটিই এসএমএস পাবেন, দুটি নয়।
এক্সেলে শুরুর শূন্য কীভাবে রাখবেন
এক্সেল 01712345678-কে সংখ্যা ভেবে শুরুর শূন্যটি মুছে দেয়। GotiSMS তবুও নম্বরটি ঠিকভাবে পড়ে, কিন্তু শূন্যটি রাখা ভালো অভ্যাস:
- প্রথম কলামটি সিলেক্ট করুন।
- রাইট-ক্লিক করে Format Cells → Text বেছে নিন।
- নম্বরগুলো আবার পেস্ট করুন।
GotiSMS-এর নমুনা এক্সেল ফাইলে নম্বরের কলাম আগে থেকেই Text করা আছে।
ফাইল আপলোড করে কীভাবে পাঠাবেন
ড্যাশবোর্ড থেকে (দ্রুত পাঠাতে):
- Dashboard → Send a message → Upload Excel / CSV খুলুন।
- ফাইলটি বক্সে ছেড়ে দিন, অথবা Choose file চাপুন।
- কতগুলো নম্বর পাওয়া গেছে, কতগুলো ডুপ্লিকেট বাদ গেছে আর কতগুলো পড়া যায়নি — সব দেখতে পাবেন।
- সেন্ডার আইডি ও মেসেজের ধরন বেছে নিয়ে মেসেজ লিখুন, তারপর Send SMS চাপুন।
Send SMS পেজ থেকে (ক্যাম্পেইনের জন্য):
- Send SMS খুলে ক্যাম্পেইনের নাম দিন এবং সেন্ডার বেছে নিন।
- Recipients অংশে Upload a file বেছে নিন।
- চাইলে Remove duplicate numbers ও Only local numbers টিক দিন।
- মেসেজ লিখে ডানদিকের Sending summary-তে খরচ দেখে নিন, তারপর এখনই পাঠান বা Schedule SMS দিয়ে পরে পাঠানোর সময় ঠিক করুন।
একবারে কতগুলো নম্বরে পাঠানো যায়
প্রতিবারে সর্বোচ্চ ১,০০০টি নম্বর। তালিকা বড় হলে ফাইলটি ১,০০০ সারির কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি আলাদাভাবে পাঠান।
ভুল নম্বরের কী হয়
ল্যান্ডফোন, অসম্পূর্ণ নম্বর বা নম্বরের জায়গায় লেখা থাকলে সেই সারিগুলো সারি নম্বরসহ দেখানো হয় এবং বাদ পড়ে। এগুলোর জন্য কোনো টাকা কাটা হয় না।
খরচ কত হবে
পাঠানোর আগেই প্রাপকের সংখ্যা, মেসেজটি কয় পার্টের এবং আনুমানিক খরচ দেখানো হয়। খরচ হিসাব হয় প্রতি এসএমএস পার্ট অনুযায়ী। বাংলা মেসেজে এক পার্টে ৭০ ক্যারেক্টার, ইংরেজিতে ১৬০। দাম জানতে প্রাইসিং পেজ দেখুন।
সাধারণ জিজ্ঞাসা
ফাইলে শিরোনামের সারি কি লাগবে?
না। প্রথম সারিতে "Mobile Number" বা "Phone" এর মতো শিরোনাম থাকলে সেটি বাদ দেওয়া হয়, না থাকলে প্রথম সারিও নম্বর হিসেবে পড়া হয়।
ফাইলটি কি GotiSMS-এ সংরক্ষণ করা হয়?
না। শুধু ওই পাঠানোর জন্য নম্বরগুলো পড়া হয়, কন্টাক্টে সেভ হয় না। বারবার ব্যবহারের জন্য তালিকা রাখতে চাইলে Contacts & Groups-এ ইমপোর্ট করুন।
শিটের সারির চেয়ে কম নম্বর দেখাচ্ছে কেন?
ডুপ্লিকেট নম্বর একবারই গোনা হয়, খালি সারি বাদ যায়, আর ভুল নম্বরগুলো আলাদা তালিকায় দেখানো হয়।
প্রত্যেককে নাম ধরে আলাদা মেসেজ পাঠানো যায়?
ফাইল আপলোড শুধু নম্বর পড়ে, সবাই একই মেসেজ পান। প্রত্যেকের জন্য আলাদা মেসেজ পাঠাতে নিজের সিস্টেম থেকে এসএমএস এপিআই ব্যবহার করুন।